৩ ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেও জাহান্নামে যাবে।

৩ ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেও জাহান্নামে যাবে।

হাশরের ময়দানে সর্বপ্রথম তিন ব্যক্তির ফায়সালা করা হবে :

এক. আল্লাহর পথে জীবন দানকারী। তাকে ডেকে আল্লাহ বলবেন, বান্দা! পৃথিবীতে আমি তোমাকে যৌবন, যৌবনের উচ্ছ্বাস-উদ্দীপনা এবং শক্তি-ক্ষমতা দান করেছিলাম। ইহজগতে তুমি তা কোথায় খরচ করেছ?

সে বলবে, আমি তা আপনার রাস্তায় জিহাদে ব্যয় করেছি, এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছি।

আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি তো চেয়েছিলে লোকেরা তোমাকে বীরপুরুষ বলবে। তা তো পৃথিবীতে বলা হয়ে গিয়েছে। অতঃপর আদেশ করা হবে, ফলে তাকে টেনে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

দুই. আল্লাহ তাআলা আলেম ও কারীকে ডেকে নিআমতের কথা স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে আমি তোমাকে ইল্ম ও কুরআন দান করেছিলাম। তা তুমি কোন্ কাজে ব্যবহার করেছ?

তারা বলবে, ইলম ও কুরআনের শিক্ষা অর্জন করেছি এবং মানুষকে শিখিয়েছি আপনার সন্তুষ্টির জন্যই। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি তো তা করেছ, যেন লোকেরা তোমাকে আলেম বলে, কারী বলে। দুনিয়াতে তা বলা হয়ে গিয়েছে। অতঃপর আদেশ করা হবে, ফলে তাকে টেনে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

তিন. ধনসম্পদের অধিকারীকে আল্লাহ বলবেন, পৃথিবীতে আমি তোমাকে বিপুল সম্পদের অধিকারী করেছিলাম। আমার প্রদত্ত সম্পদ তুমি কী কাজে ব্যয় করেছ?

সে বলবে, আপনার প্রদত্ত সম্পদ আমি অকাতরে আপনার রাস্তায় ব্যয় করেছি (তা দ্বারা নিঃস্ব-দরিদ্র অভাবগ্রস্ত ও অসহায়দের সাহায্য করেছি, মসজিদ মাদরাসা নির্মাণ ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছি)।

আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি সবই করেছ, যেন লোকেরা তোমাকে বড় দানবীর বলে। তা তো পৃথিবীতে বলা হয়ে গিয়েছে। অতঃপর আদেশ করা হবে, ফলে তাকে টেনে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

-সহীহ বুখারী, হাদীস ৫০৩২; সহীহ মুসলিম, হাদীস ১৯০৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *