কোরআনের আলোকে ক্ষমার শিক্ষা: হৃদয় ছুঁয়ে যাওয়া ১০টি আয়াত

ক্ষমা কেবল একটি মানবিক গুণ নয়, এটি একটি মহৎ আত্মিক শক্তি। আমাদের চারপাশে অনেকেই হয়তো আমাদের সঙ্গে রূঢ় আচরণ করেন বা কষ্ট দেন। সেই কষ্ট মনে পুষে রেখে প্রতিহিংসা পরায়ণ হওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বেশি সম্মানের। পবিত্র কোরআনে মহান আল্লাহ ক্ষমাশীলতার যে অনন্য শিক্ষা দিয়েছেন, তার ১০টি বিশেষ দিক তুলে ধরা হলো:১. ক্ষমাশীলদের […]

বিস্তারিত

কোরআনের বর্ণনায় পিতৃত্ব

পিতৃত্বকে কোরআন মানুষের অন্যতম শক্তিশালী বন্ধন হিসেবে গণ্য করে। কারণ, এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে অনেক বৈষয়িক ও নৈতিক অধিকার এবং দায়িত্ব। পিতৃত্ব একজন মানুষের ওপর অনেক বড় দায়িত্বের বোঝা তৈরি করলেও একে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি বিশেষ উপহার ও অনুগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই নেককার বান্দাদের দোয়া ছিল এমন, ‘হে […]

বিস্তারিত

জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে ১০ আয়াতে

জীবনসংগ্রামের পথে আমাদের অন্যতম প্রধান উদ্বেগের নাম ‘রিজিক’। ভবিষ্যতে কী হবে, কীভাবে সংসার চলবে—এই ভয় অনেক সময় আমাদের অস্থির করে তোলে। তবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রিজিকের ব্যাপারে বারবার অভয় দিয়েছেন এবং ভরসা রাখার পথ দেখিয়েছেন। রিজিক নিয়ে ভয় দূর করতে সহায়ক এমন ১০টি আয়াত তুলে ধরা হলো: ১. প্রতিটি প্রাণের দায়িত্ব আল্লাহর পৃথিবীতে বিচরণশীল […]

বিস্তারিত

ইসলামের প্রথম আদর্শ পরিবার

নবুয়তপ্রাপ্তির আগে নবীজির পবিত্র চরিত্র, সততা ও জাহেলি যুগের মূর্তিপূজাসহ যাবতীয় পাপাচার থেকে দূরে থাকার গুণাবলি তাঁর সন্তানদের গভীরভাবে প্রভাবিত করেছিল। ফলে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে নবীপত্নী খাদিজার মতো তাঁর চার কন্যা—জয়নব, উম্মে কুলসুম, ফাতিমা ও রুকাইয়া ইমান আনেন।  এভাবেই মহানবীর ঘর হয়ে ওঠে ইসলামের ইতিহাসে প্রথম মুমিন ও অনুগত পরিবার।নবীর ঘরের অনন্য মর্যাদাইসলামের […]

বিস্তারিত

মন ভালো রাখার সহজ ৭ আমল

জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সবকিছু ঠিকঠাক মনে হয়—নামাজ পড়ছি, কাজ চলছে, সম্পর্কও ভালো—তবু অদ্ভুত অশান্তি আর অজানা অস্তিরতা মনে বাসা বাঁধে। এই অশান্তির কারণ সব সময় বাহ্যিক নয়; অনেক সময় অন্তরের নির্জীবতা আর গাফিলতিও প্রধান কারণ হয়ে থাকে। কোরআন ও হাদিস আমাদের শেখায়, মন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন বিশেষ কিছু আমল তাকে […]

বিস্তারিত

ইসলামে দায়িত্বশীলতার

অপূর্ব শিক্ষা কাজের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের কাজ করে যাওয়ার নির্দেশনা দেয় ইসলাম। বিশেষত নিজের ওপর যখন কোনো কাজ বা দায়িত্ব বর্তায়, তখন উপযুক্ত শ্রম বিনিয়োগ বা কাজ সম্পাদন না করে অবহেলা বা ফাঁকিবাজি করা ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় ও অপরাধযোগ্য। প্রতিটি দায়িত্বই একটি আমানত। আর আমানতের যথার্থ হক আদায় করা ইসলামের মৌলিক […]

বিস্তারিত

দাম্পত্য জীবনে একজন মুমিন স্বামীর ৮ দায়িত্ব

একটি সুখী ও আদর্শ পরিবার গড়ে তোলার লক্ষ্যে ইসলাম স্বামী ও স্ত্রী উভয়ের জন্য সুনির্দিষ্ট অধিকার ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। ইসলামে দাম্পত্য জীবন কেবল একটি আইনি চুক্তি নয়, বরং এটি মায়া, মমতা ও ত্যাগের এক পবিত্র বন্ধন। বিশেষ করে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বগুলো যথাযথ পালনের ওপরই নির্ভর করে একটি গৃহের শান্তি ও সমৃদ্ধি।১. ধর্মীয় […]

বিস্তারিত

সুরা নাস্‌র-বিজয়ের আনন্দ ও বিদায়ের মহিমা

পবিত্র কোরআনের অন্যতম ছোট সুরা ‘নাস্‌র’। কিন্তু এই সুরায় লুকিয়ে আছে মুসলিম ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি এবং এক মহান আত্মার বিদায়ের ইঙ্গিত। এই সুরাটি একদিকে মক্কা বিজয় ও ইসলামের প্রসারের সুসংবাদ দেয়, অন্যদিকে অত্যন্ত নিভৃতে মহানবী (সা.)-এর পার্থিব জীবনের সমাপ্তি ও মহান রবের সান্নিধ্যে গমনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। বিজয়ের সুসংবাদ সুরা নাস্‌রের প্রথম আয়াতে […]

বিস্তারিত

কোরআন যেভাবে জীবনের সফলতার পথ দেখায়

পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা প্রত্যেক মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য।  পবিত্র কোরআনে এই মুক্তিকে ‘জুহজিহা’ শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে। যার শাব্দিক অর্থ হলো—দ্রুত ও সজোরে টেনে দূরে সরিয়ে নেওয়া। অর্থাৎ হাশরের ময়দানে যাকে জাহান্নামের কিনারা থেকে দ্রুত টেনে সরিয়ে নেওয়া হবে, সেই সফল। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ২/১৬২, দারু তাইয়িবাহ, […]

বিস্তারিত

কাজা রোজা আদায়ে কত দিন দেরি করা যাবে

শরয়ি কোনো ওজরের কারণে—যেমন অসুস্থতা, সফর, ঋতুস্রাব কিংবা গর্ভকালীন ও দুগ্ধদানকালীন সমস্যার কারণে রমজানে রোজা ভাঙার অনুমতি থাকলেও পরে তা কাজা করা বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায়, অজ্ঞতা, অলসতা কিংবা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে অনেকে সময়মতো এই কাজা আদায় করতে পারেন না। এমনকি এক রমজানের কাজা শেষ হওয়ার আগেই পরবর্তী রমজান চলে আসে।বিলম্বের কারণ ও দায়বদ্ধতারমজানের […]

বিস্তারিত

কোরআনে ব্যবহৃত প্রধান সাতটি ওয়াকফের (বিরতির) চিহ্ন চিনে নিন।

অনেক সময় না বুঝে ভুল জায়গায় থামলে আয়াতের অর্থ বিকৃত হয়ে যেতে পারে। তাই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারীকে অবশ্যই এই চিহ্নগুলোর গুরুত্ব বুঝতে হবে। কোরআন তেলাওয়াতের প্রধান ৭টি বিরতি চিহ্ন ও সেগুলোর নিয়ম আলোচনা করা হলো:১. আবশ্যিক বিরতিআয়াতের মধ্যে যখন ছোট ‘মিম’ (مـ) চিহ্নটি দেখা যায়, তখন সেখানে থামা বাধ্যতামূলক। একে বলা হয় ‘ওয়াকফে লাজিম’। এখানে […]

বিস্তারিত

ইবাদতে ধারাবাহিকতা রক্ষার ১০ উপায়

ঈদের আনন্দ শেষ হতে না হতেই অনেক ক্ষেত্রে ইবাদতের আগ্রহে ভাটা পড়ে। অনেকেরই ফজরের জামাত মিস হতে শুরু করে, কোরআন শরিফ রাখা হয় উপরের তাকে, আর নফল অভ্যাসগুলোও যেন কর্পূরের মতো উড়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, রমজানের সেই আমেজ কি সারা বছর ধরে রাখা সম্ভব নয়? উত্তর হলো—অবশ্যই সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা […]

বিস্তারিত

রমজানে শ্রমিকের সম্মান ও অধিকার

শারীরিক অক্ষমতা কিংবা জীবনের প্রতিকূলতা কি কেবলই বাধা? ইসলামের সোনালি যুগের মনীষীদের জীবন দেখলে মনে হয়—এগুলো কোনো বাধা নয়; বরং এই সীমাবদ্ধতাই অনেক সময় তাঁদের জন্য ‘শাপে বর’ বা পরম নিয়ামত হয়ে ধরা দিয়েছিল। সাধারণ মানুষ যেসব প্রতিবন্ধকতায় থমকে দাঁড়ায়, সালাফরা তাকেই বানিয়েছিলেন কালজয়ী জ্ঞান-বিপ্লবের সোপান। মাজদুদ্দিন ইবনুল আসির (রহ.)-এর কথাই ধরুন। পঙ্গুত্ব ও দীর্ঘ […]

বিস্তারিত

রমজানের শেষ দশকে নবীজির ৬ আমল

রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, পাপ মোচনেরও মাস। এ মাসেই আল্লাহ–তাআলা তাঁর বান্দাদের জন্য ক্ষমার দুয়ার এমনভাবে উন্মোচিত করে দেন, যেন আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষিত হচ্ছে। প্রতিটি রোজা, তারাবিহ, সাহরি ও ইফতারের বিনিময়ে সওয়াবের পাশাপাশি অতীত জীবনের গুনাহও মাফ করে দেওয়া হয়। তবে এই বরকতময় মাসের বিশেষ একটি অংশ রয়েছে—শেষ দশক। মহানবী (সা.) […]

বিস্তারিত

তাহাজ্জুদ নামাজ

নবীজি (সা.)–এর অতি প্রিয় আমল দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়—যে সময় মুসলিম সমাজ অস্তিত্ব রক্ষার কঠিন সংগ্রামে লিপ্ত ছিল। তখন দরিদ্রদের সাহায্য, আত্মরক্ষা এবং ইসলামের ভিত্তি সুদৃঢ় করার জন্য জান-মাল ব্যয়ের প্রয়োজন ছিল অপরিসীম। এমন প্রেক্ষাপটে রোজা ফরজ হওয়ার অর্থ হলো—মুমিনদের আত্মিকভাবে শক্তিশালী ও সংযমী করে তোলা, যাতে তারা বৃহত্তর দায়িত্ব পালনে প্রস্তুত হয়। রোজা […]

বিস্তারিত

রমজানে যে ৪ আমল করা জরুরি

রমজান মাস ত্রিশ দিনে সংক্ষিপ্ত, কিন্তু আত্মশুদ্ধি, ক্ষমা ও জান্নাতের পথে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ সময়। রমজানের দিনগুলো অতি দ্রুত ফুরিয়ে যায়। তাই এ মাসে জিহ্বাকে জিকিরে, অন্তরকে তওবায় এবং দোয়াগুলোকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের প্রত্যাশায় ব্যস্ত রাখা প্রয়োজন। তাই কালিমা, ইস্তিগফার, জান্নাতের দোয়া ও জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা—এই চারটি আমল রমজানে বান্দার […]

বিস্তারিত

রমজানের গুরুত্বপূর্ণ ৭ আদব

রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। সাহ্‌রি থেকে ইফতার পর্যন্ত পুরো সময় কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ও দোয়ায় রত থাকা রোজার পরিপূর্ণতার অন্তর্ভুক্ত। হাদিসে রোজার বিভিন্ন আদব বর্ণিত হয়েছে, যা রোজায় বরকত, সওয়াব বৃদ্ধি এবং রোজাদারের মর্যাদা সুউচ্চ করে।১. সাহ্‌রিসাহ্‌রি রোজার অন্যতম গুরুত্বপূর্ণ […]

বিস্তারিত

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে পরিত্রাণের পথ

মহিমান্বিত তিনি, যাঁর হাতে সর্বময় কর্তৃত্ব; তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার […]

বিস্তারিত

মহানবীর সাহসিকতা থেকে শিক্ষা

ভয় ও বিপদের মুহূর্তে মানুষের আসল চরিত্র ফুটে ওঠে। ইতিহাসের পাতায় দেখা যায়, চরম সংকটে অনেক শক্তিশালী ব্যক্তিও খেই হারিয়ে ফেলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জীবন পর্যালোচনা করলে দেখা যায়, চরম বিপদেও তাঁর সাহসিকতা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা ছিল অতুলনীয়। তাঁর এই বীরত্ব কেবল বাহুবল ছিল না; বরং তা ছিল মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস এবং […]

বিস্তারিত

ঘুমকেও কীভাবে ইবাদতে রূপান্তর করবেন

পবিত্র কোরআনের সর্বাধিক পঠিত সুরা হলো সুরা ফাতিহা। এর আয়াতগুলো আমাদের ঠোঁটের আগায় মুখস্থ থাকে, কিন্তু আমরা কি সত্যিই এই শব্দগুলোর গভীরতা অনুভব করি? বিশেষ করে পঞ্চম আয়াতের সেই অংশটি, “আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। (সুরা ফাতিহা, আয়াত: ৫) সুরা ফাতিহার এই আয়াত ইবাদতের এক অনন্য দর্শন ব্যাখ্যা করে। ইবাদত […]

বিস্তারিত

কোরআনের ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

দৈনন্দিন নানা কাজে আমরা এই প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু প্রশ্ন জাগে, ইসলামের সবচেয়ে সংবেদনশীল জায়গা—পবিত্র কোরআনের ব্যাখ্যা বা তাফসিরের ক্ষেত্রে কি আমরা এই প্রযুক্তির ওপর নির্ভর করতে পারি? বিশেষজ্ঞ আলেমরা মনে করেন, পবিত্র কোরআনের আয়াত থেকে অর্থ বা বিধান আহরণের ক্ষেত্রে স্বাধীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা ইসলামি শরিয়ত অনুযায়ী অনুমোদিত নয়। এটি […]

বিস্তারিত

রাতে শিশুর ভয়ে ঘুম ভেঙে কান্না: ইসলামে করণীয় ও প্রতিকার

অনেক সময় দেখা যায়, সুস্থ-সবল শিশু হঠাৎ করে রাতে অস্থির হয়ে উঠছে, ঘুমের মধ্যে চমকে উঠছে কিংবা দীর্ঘক্ষণ ধরে অহেতুক কাঁদছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে, তবে ইসলামের আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দর্শনে এর নেপথ্যে কিছু সূক্ষ্ম কারণ এবং তার কার্যকর প্রতিকার বর্ণিত হয়েছে। শিশুদের অস্থিরতার আধ্যাত্মিক কারণসমূহযখন কোনো ঘরে নিয়মিত পবিত্র কোরআন […]

বিস্তারিত

নিয়মিত আমল ছোট হলেও আল্লাহর কাছে প্রিয়

অনেকেই ইসলাম পালনের শুরুতে প্রবল উদ্যম নিয়ে প্রায় সব ধরনের ইবাদত শুরু করেন। কিন্তু একপর্যায়ে অতিরিক্ত বোঝার চাপে ক্লান্ত-শ্রান্ত হয়ে ইবাদত ছেড়ে দেন এবং পূর্বাবস্থায় ফিরে যান। কখনও কখনও তাদের ইমানের অবস্থা আগের চেয়েও শোচনীয় হয়ে যায়। আবার অনেকে ইবাদতে মনোযোগ দিতে পারেন না বলে এর প্রকৃত স্বাদও পান না। ইসলামের পথে নতুন পথচলায় অনেকেই […]

বিস্তারিত

দুঃখের কথা কাকে বলা উচিত

আমরা প্রায়ই মনে করি, আমাদের দুঃখ-কষ্টগুলো অন্যের কাছে শেয়ার করলে অন্তর কিছুটা হালকা হবে। কেউ হয়তো সমাধান দেবে অথবা সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু বাস্তবতা অধিকাংশ সময় ভিন্ন হয়। সব মানুষ আমাদের অনুভূতি বোঝার বা সত্যিকারের সহানুভূতি দেখানোর ক্ষমতা রাখে না। অনেক ক্ষেত্রেই মানুষ অন্যের দুর্বলতা বা দুঃখের সুযোগ নেয়। কখনো অন্যের সীমাবদ্ধতা নিয়ে উপহাস […]

বিস্তারিত

সুন্দর ইবাদতে সুস্থতার ৪ প্রভাব

একটু দ্রুত হাঁটা, কয়েক মাইল দৌড়ানো কিংবা সুইমিংপুলে কয়েকবার সাঁতার কাটা—শারীরিক এই নড়াচড়াগুলো আমাদের শরীরে তাৎক্ষণিক কিছু পরিবর্তন আনে। আমাদের শ্বাস-প্রশ্বাস গভীর হয়, হৃৎপিণ্ডের গতি বাড়ে এবং ধমনিতে রক্তসঞ্চালন দ্রুততর হয়। ব্যায়ামের কিছুক্ষণ পরেই শরীরে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ ঘটে, যা আমাদের মানসিক চাপ কমিয়ে একধরনের অনাবিল আনন্দ ও সজীবতা দান করে। সাধারণত আমরা ব্যায়ামকে কেবল […]

বিস্তারিত

উপহার প্রদানে সন্তানদের মাঝে বৈষম্য করা অন্যায়

পারিবারিক শান্তি ও সংহতির মূলে রয়েছে মা-বাবার ন্যায়বিচার। বিশেষ করে সন্তানদের আর্থিক বিষয়ে কোনো কিছু প্রদানের ক্ষেত্রে মা-বাবার ইনসাফ থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায়, মা-বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানদের মাঝে জমি বা সম্পদ বণ্টন করে দিতে চান। এক্ষেত্রে আমাদের সমাজে একটি সাধারণ প্রবণতা হলো উত্তরাধিকার বা মিরাসের নিয়মে ছেলেকে মেয়ের দ্বিগুণ দেওয়া। কিন্তু […]

বিস্তারিত

আমাদের জীবনে আল্লাহর রহমত কীভাবে আসবে

সম্প্রতি এক যুবকের সাথে আলাপ হচ্ছিল। কথার এক পর্যায়ে সে কিছুটা হতাশ হয়েই বলে বসল, “আমি আর দোয়া করি না।” কৌতূহলী হয়ে কারণ জানতে চাইলে সে জানালো, অনেক দিন ধরে অনেক কিছু চেয়েও সে পায়নি, তাই এখন আর দোয়ার ওপর তার কোনো ভরসা নেই। তাকে যখন প্রশ্ন করা হলো, “তুমি কি জীবনে সুখী?” সে সরাসরি […]

বিস্তারিত

চোরাই পণ্য ক্রয়-বিক্রয়ে ইসলামের বিধান

বর্তমান সময়ে বাজারে, বিশেষ করে অটোমোবাইল বা গাড়ির যন্ত্রাংশের দোকানে অনেক সময় অত্যন্ত সুলভ মূল্যে বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায়, যেগুলোর উৎস নিয়ে জনমনে সংশয় থাকে। অনেক ক্ষেত্রে এগুলো চুরি বা অবৈধভাবে সংগৃহীত হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে চোরাই মালামাল কেনা বা এর ব্যবসা করা কেবল অনৈতিকই নয়, বরং এটি একটি বড় ধরনের গুনাহ এবং আইনি অপরাধ। […]

বিস্তারিত

রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

শাবান মাস শুরু হয়েছে। ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান। এটি মূলত পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। মুমিনের জীবনে শাবান হলো প্রস্তুতির মাস, অনুশীলনের মাস এবং আত্মশুদ্ধির মাস। পূর্বেকার আলেমগণ একটি চমৎকার উপমার মাধ্যমে এই মাসের গুরুত্ব বুঝিয়েছেন। তাঁরা বলতেন, রজব মাস হলো বীজ বপনের সময়, শাবান মাস হলো সেই বীজে পানি সেচ দিয়ে চারাগাছ […]

বিস্তারিত

দুনিয়াকে দেখার নববি দৃষ্টিভঙ্গি

মানুষের জীবন এক অন্তহীন যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সংক্ষিপ্ত পথটুকু পাড়ি দিতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের গন্তব্যের কথা। এই পৃথিবী কি আমাদের চিরস্থায়ী ঠিকানা, নাকি আমরা এখানে কেবলই কিছু সময়ের অতিথি? এই চিরন্তন প্রশ্নের এক চমৎকার সমাধান দিয়েছেন মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ (সা.)। তাঁর একটি অমর বাণী আমাদের শেখায় কীভাবে এই নশ্বর […]

বিস্তারিত

ইমাম গাজ্জালির চোখে জিবের ৮ বিপদ

মানুষের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে জিব অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ হলেও এর ক্ষমতা অপরিসীম। এটি মানুষের বিবেকের প্রতিনিধি ও অন্তরের দর্পণ হিসেবে কাজ করে। এই ক্ষুদ্র মাংসপিণ্ড যেমন মানুষকে সম্মানের শিখরে পৌঁছে দিতে পারে, তেমনি এর অপব্যবহার একজন ব্যক্তিকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। আমাদের একটি কথা যেমন কারও মুখে হাসি ফোটাতে পারে বা শান্তি আনতে […]

বিস্তারিত

কীভাবে কোরআন পড়লে জীবন বদলে যাবে

আমরা অনেকেই কোরআন পড়ি, কিন্তু প্রশ্ন হলো—ঠিক কীভাবে পড়ছি? আমাদের পাঠ কি কেবল অক্ষরের উচ্চারণে সীমাবদ্ধ, নাকি তা আমাদের হৃদয়ের গভীরে রেখাপাত করছে? কোরআন পাঠের সঠিক পদ্ধতি এবং এর অন্তর্নিহিত হিদায়াত অনুধাবন করাই হলো দুনিয়া ও আখিরাতে সফলতার মূল চাবিকাঠি।কোরআন পাঠে পাঠকের নিয়তসমাজে কোরআন পাঠকদের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হতে দেখা যায়। কেউ শুধু তাজবিদ বা […]

বিস্তারিত

নৈতিক উন্নয়নে হজরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ১০ নির্দেশনা

বর্তমানে দ্বন্দ্ব-মুখর পরিবেশে প্রকট হয়ে উঠেছে নৈতিকতা ও আত্মিক মূল্যবোধের সংকট। সমাজ যখন কেবল পারস্পরিক প্রতিযোগিতা ও বাহ্যিক সাফল্যে মনোনিবেশ করে, তখন ব্যক্তি ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। তার নৈতিক চেতনায় এক ধরনের শূন্যতা তৈরি হয়। সত্যের প্রতি উদাসীনতা, প্রতিশ্রুতি রক্ষায় শৈথিল্য, অন্যের প্রতি অশ্রদ্ধা এবং অহংবোধ—এই বিষয়গুলো ব্যক্তিকে তার মানবিক সারাৎসার থেকে বিচ্ছিন্ন করে ফেলে। […]

বিস্তারিত

দারিদ্র্য: মানবজীবনের বোঝা নয়, পরিবর্তনের আহ্বান

দারিদ্র্য সাধারণত পকেট শূন্য থাকার অর্থে বোঝানো হলেও, এর প্রভাব কেবল অর্থনৈতিক নয়—এটি মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক শান্তিতেও গভীরভাবে আঘাত করে।ইসলামি দৃষ্টিতে দারিদ্র্য মানে এমন অবস্থা, যখন কেউ নিজের মৌলিক চাহিদা পূরণের মতো সম্পদ বা উপার্জন রাখে না। দারিদ্র্য: স্থায়ী নয়, পরিবর্তনশীল অবস্থাদারিদ্র্য কোনো স্থায়ী গুণ নয়; এটি একটি অস্থায়ী অবস্থা, যা সমাজ […]

বিস্তারিত

ইসলামে পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার পরা কেন বৈধ নয় 

ইসলাম মানব সমাজে শালীনতা, পরিমিতি ও ভারসাম্য প্রতিষ্ঠার ধর্ম। এটি শুধু ইবাদত নয়, বরং জীবনযাত্রার নান্দনিক ও নৈতিক দিকগুলোও নির্ধারণ করে। পুরুষ ও নারীর পোশাক, আচরণ, অলঙ্কার—সব ক্ষেত্রেই ইসলাম একটি স্পষ্ট পার্থক্য রেখেছে। এর অন্যতম উদাহরণ হলো পুরুষের জন্য স্বর্ণ (Gold) পরিধান নিষিদ্ধকরণ। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ধর্মীয় অনুশাসন নয়; বরং এটি সামাজিক, মনস্তাত্ত্বিক ও নৈতিক […]

বিস্তারিত

হতাশা মানে কি ইমান দুর্বল হওয়া

আজকের দ্রুতগতির, অনিশ্চিত ও জটিল বিশ্বে মুসলিমদের ইমান কি দুর্বল হয়ে পড়ছে? দুশ্চিন্তা, দুঃখ, উদ্বেগ ও হতাশার মতো আবেগ কি ইমানের দুর্বলতার প্রতিফলন? নাকি এগুলো আমাদের আধুনিক জীবনধারা ও সমাজের বাহ্যিক চাপের ফল? আসুন, ইসলামের আলোকে পথ খুঁজে বের করি।মানসিক অসুস্থতা ইমানের দুর্বলতা নয়মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা একে অপরের পরিপূরক। অনেকে মনে করেন, মুসলিম হিসেবে […]

বিস্তারিত

কবর জিয়ারতের করণীয় ও বর্জনীয়

মুসলমানদের কবর দেওয়ার পর মৃত ব্যক্তির মুক্তির জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করা হয়। কবরস্থানকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা কর্তব্য। কবরের ওপর দিয়ে চলাচল করা কিংবা কবরের অবমাননা করা অনুচিত। কবরস্থানে ঢুকে ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর’ বলতে হয়। দরুদ শরিফ, সুরা ফাতিহা ও পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয়। দোয়া […]

বিস্তারিত

রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিটি কাজ এবং আচরণ তিনি নিখুঁতভাবে অনুসরণ করতেন

হজরত আবু মুসা আল আশয়ারি (রা.)-এর জীবন ছিল যেন রাসুলের (সা.) জীবনের প্রতিচ্ছবি। সব সময় তিনি চেষ্টা করতেন রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিটি কাজ ও আচরণ হুবহু অনুসরণ করতে। রমজানের রোজা ছাড়াও তিনি নফল রোজা রাখতেন। এ ছাড়া তিনি আশুরার রোজা রাখতেন এবং মানুষকে তা রাখতে বলতেন। প্রচণ্ড গরমের সময়ও তাঁকে রোজা রাখতে দেখা যেত। তিনি বলতেন, […]

বিস্তারিত

মিরাস থেকে মোহর ইসলামে নারীর অধিকারের স্বীকৃতি!

সুরা নিসা পবিত্র কোরআনের চতুর্থ সুরা। “নিসা” শব্দের অর্থ স্ত্রীজাতি। এই সুরায় ২৪টি রুকু এবং ১৭৬টি আয়াত রয়েছে। এটি তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধের পর অবতীর্ণ হয়। সুরাটিতে উত্তরাধিকার, এতিমের অধিকার এবং নারীদের সম্পর্কিত বিভিন্ন বিধান বিশদভাবে বর্ণিত হয়েছে। পঞ্চম হিজরিতে মুসতালিক যুদ্ধের সময় পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের আদেশ জারি করা হয়, যা এই সুরায় […]

বিস্তারিত

কবরে যে তিন প্রশ্ন করা হবে

মৃত্যুর মাধ্যমে মানুষের পার্থিব জীবন শেষ হয় এবং শুরু হয় নতুন এক অধ্যায়—কবরের জীবন। কোরআন ও হাদিসে এই জগতকে ‘বারযাখ’ নামে উল্লেখ করা হয়েছে। ‘বারযাখ’ একটি আরবি শব্দ, যার অর্থ হলো পর্দা, আবরণ বা ব্যবধান। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারযাখের জীবন বলা হয়। এটি এমন এক অদৃশ্য জগত, যা পার্থিব জগত থেকে আলাদা […]

বিস্তারিত

আল্লাহ যেভাবে বান্দার দোয়া কবুল করেন

আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার জন্য ক্ষমার জন্য অপেক্ষায় থেকেন। আমরা যদি সৃষ্টিকর্তাকে সঠিকভাবে এবং উদ্বিগ্নচিত্তে স্মরণ করি, তাহলে তিনি অবশ্যই আমাদের ডাক শুনবেন আর আমাদের বিপদ-আপদ থেকে রক্ষা করবেন । আসলে যে ব্যক্তি প্রকৃত প্রেরণা নিয়ে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ব্যর্থ হতে দেন না । যেভাবে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ […]

বিস্তারিত

রজব মাস

রহমত, বরকত ও নেক আমলের স্বর্ণালী সুযোগ! আল্লাহর বিশেষ অনুগ্রহ মাসের মধ্যে অন্যতম হলো ‹রজব› মাস। রজব মাস ক্ষমা প্রার্থীর মাস। রজব মাসের সাথে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। রজব মাসেই রাসুলুল্লাহ সা. অম্বর পানে মেরাজে গমন করেছিলেন। হযরত নূহ আ. মহাপ্লাবনের আশঙ্কায় রজব মাসেই কিস্তিতে আরোহণ করেছিলেন। রাসুলুল্লাহ সা. কাছে রজব মাসেই […]

বিস্তারিত

শীতকালের অজু ও গোসলে বিশেষ সতর্কতা

পবিত্রতা অর্জনের জন্য অজু ও গোসল করতে হয়। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলো সঠিকভাবে জানি না যে কোন ভুলগুলো হলে অজু ও গোসল হবে না। অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো এবং ফরজ গোসলের ক্ষেত্রে পুরো শরীর পরিপূর্ণভাবে পানি দ্বারা ভেজানো আবশ্যক। অন্যথায় পবিত্রতা অর্জিত হবে না। বিশেষ করে অজুর কোনো অঙ্গ সামান্যও শুকনা থেকে গেলে তার […]

বিস্তারিত

রাতের শেষ প্রহরে রাসুলুল্লাহ (সা.) কী আমল করতেন

আগের পর্বে আমরা রাতের শেষ প্রহরে রাসুলুল্লাহ (সা.) যেসব কাজ করতেন, তার কিছু কিছু আলোচনা করেছি। আরও কিছু আলোচনা এই পর্বে করব। ৬. আবু হুরায়রা (রা.)–র বিবরণে আছে যে রাসুল (সা.) বলেন,  তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে তিনটি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি […]

বিস্তারিত

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত

‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।’ এই দোয়া জিকির যেকোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা […]

বিস্তারিত

রাসুল (সা) একে অন্যের ব্যাপারে গোপন দোষ খোঁজা নিষেধ করেছেন

আল্লাহ–তাআলা বলেছেন, তোমরা অপরের গোপন বিষয় অনুসন্ধান কোরো না। (সুরা হুজরাত, আয়াত: ১২) কোরআনে আছে, ‘যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ আর স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।’ (সুরা আহযাব, আয়াত: ৫৮) হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে একটি হাদিসের বর্ণনা আছে। তিনি জানিয়েছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা মন্দ […]

বিস্তারিত

গীবত বা পরনিন্দা মহা অপরাধ! দেখুন কোরআন ও হাদীস কি বলে?

গিবতরাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘গিবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, ‘আল্লাহ আর তাঁর রাসুল (সা.) ভালো জানেন।’ রাসুলুল্লাহ (সা.) তখন বললেন, ‘জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু।’ অর্থাৎ ‘গিবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা (দোষ) বর্ণনা করা, যা শুনলে সে অসন্তুষ্ট হবে।’ কারও অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গিবত। […]

বিস্তারিত

রাসুল (সা.) আমাদের যে দোয়া শিখিয়েছেন

রাসুল (সা.)–এর সময়ের ঘটনা। একজন যুবক ছিলেন স্বাস্থ্যবান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুখে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ল। তাঁকে দেখলে মনে হতো, যেকোনো সময় মারা যাবেন। খবর পেয়ে রাসুল (সা.) তাঁকে দেখতে এলেন। রাসুলও তাঁকে দেখে অবাক। জানতে চাইলেন, তোমার তো এমন হওয়ার কথা নয়। কী করে এ অবস্থা হলো? তুমি কি আল্লাহর কাছে বিশেষ […]

বিস্তারিত

সুরা মুলক রাতে কেন পড়া হয়

সুরা মুলক পবিত্র কোরআনের ৬৭তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এর ২ রুকু, ৩০ আয়াত। আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সর্বশক্তিমান। তিনি মানুষকে দিয়েছেন দেখার ও শোনার শক্তি ও বিবেক। অথচ তারা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে।  এ সুরা পাঠের ফজিলত সীমাহীন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআনে এমন একটি সুরা আছে, যার আয়াত ৩০টি। এই সুরা যে পাঠ […]

বিস্তারিত

বিপদে আপদে আল্লাহর রাসুল (সা) যা করতে বলেছেন……

‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।’ এই দোয়া জিকির যেকোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা […]

বিস্তারিত

জুমার নামাজের গুরুত্ব

জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটিই সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল-কোরআনে ‘জুমা’ (জমায়েত) নামে একটি স্বতন্ত্র সুরা আছে। সেটি […]

বিস্তারিত

ইসলামে অপচয় পরিহার ও মিতব্যয়িতার নির্দেশিকা

ইসলাম প্রকৃতির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম মানবজীবনের সব ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বিধান দিয়েছে। শক্তি-সামর্থ্য, অর্থসম্পদ ও সময়-সুযোগ, যা আমরা ব্যয় করি, বিনিয়োগ করি বা কাজে লাগাই। এর সব কটিতেই মিতব্যয় ও মধ্যপন্থা অবলম্বন দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির জন্য অপরিহার্য। কোনো কিছুতেই বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন অনুমোদিত নয়।  মধ্যপন্থা ও মিতব্যয় মুমিনের গুণ। মুসলমানরা কৃপণতা ও […]

বিস্তারিত

ইব্রাহিম (আ.) ও মহানবী (সা.) এই দোয়া পড়তেন

‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।’ এই দোয়া জিকির যেকোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা […]

বিস্তারিত

মক্কায় ইসলাম গ্রহণকারীদের অন্যতম হাফসা (রা.)

একবার খলিফা উমর (রা.) এক নারীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘তোমার কী হয়েছে?’ নারীটি বললেন, ‘কয়েক মাস ধরে আমার স্বামী আমার কাছ থেকে দূরে আছে। তাঁকে আমার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে।’উমর (রা.) তখন তাঁর মেয়ে হাফসা (রা.)–র কাছে গিয়ে বললেন, ‘আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আমাকে সাহায্য করো। স্বামী কত […]

বিস্তারিত

নিয়তের কারণে আমলের নেকি বেড়ে যায়

ইসলামের চমৎকার একটি দিক হলো নিয়ত। নিয়তের কারণে মানুষ আমলের নেকি পাবে, যদিও সেই আমলটি কোনো কারণে না করতে পারে। হজরত আবু হোরায়রা (রা.) বরাতে একটি হাদিস আছে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ–তাআলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা কোনো গুনাহের কাজ করার নিয়ত করলে তা না করা পর্যন্ত তার জন্য কোনো গুনাহ লিপিবদ্ধ কোরো না। তবে সে […]

বিস্তারিত

ইসলামে মায়ের সম্মান ও অধিকার

ইসলাম মাতা-পিতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে। ইসলামের বিধানমতে, আল্লাহ তাআলার পরেই মাতা-পিতার স্থান। এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ্ (বিরক্তিও অবজ্ঞামূলক কথা) বলবে না এবং তাঁদের […]

বিস্তারিত

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে রাসুল (সা.)–এর সতর্কবাণী

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ সকল কিছুকে সৃষ্টি করলেন। এরপর যখন তিনি সৃষ্টির কাজ শেষ করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে বলল, ‘(আমার এই দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।’ তিনি (আল্লাহ) বললেন, ‘হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সঙ্গে যে সুসম্পর্ক […]

বিস্তারিত

কিয়ামতে শাফায়াত করবেন সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা)।

ইমানদারদের কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে। এক সময় তাঁরা অস্থির হয়ে গিয়ে বলবেন, ‘আমরা যদি আমাদের রবের কাছে কারও মাধ্যমে শাফায়াত করাতে পারতাম, যিনি আমাদের স্বস্তি দিতে পারতেন।’ এর পর আদম (আ.)-এর কাছে এসে তাঁরা বলবেন, ‘আপনিই তো সেই আদম, স্বয়ং আল্লাহ নিজ হাতে যাঁকে সৃষ্টি করেছেন। আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তাঁর জান্নাতে, ফেরেশতাদের […]

বিস্তারিত

বিসমিল্লাহ এর ফজিলত

আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তা পূরণ করেন। আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, তিনি বান্দার ডাকে সাড়া দেন। যেকোনো কাজ বা কিছু শুরু করার আগে তাই পড়তে হবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, অর্থ পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আবু দাউদে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ […]

বিস্তারিত

জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব

জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটিই সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল-কোরআনে ‘জুমা’ (জমায়েত) নামে একটি স্বতন্ত্র সুরা আছে। সেটি […]

বিস্তারিত

দরুদ শরিফ পড়ার ফজিলত

একদিন এক লোক রাসুলুল্লাহ (সা.)-এর সামনে নামাজ পড়ে দোয়া করল, ‘হে আল্লাহ! তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার ওপর রহম করো!’ তখন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, ‘ওহে মুসল্লি! তুমি খুব তাড়াহুড়া করেছ। শোনো, যখন তুমি নামাজ পড়বে, তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার ওপর দরুদ পাঠ করবে এবং (সবশেষে নিজের জন্য) দোয়া […]

বিস্তারিত

বিনয় সম্পর্কে রাসুল (সা.) যা বলেন

বিনয় মানবজীবনের অনন্য সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয়ের মাধ্যমে সহজে ভালোবাসার বন্ধন তৈরি হয়। পবিত্র কোরআনে বিনয়ীদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। পবিত্র কোরআনে আছে, ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসুল ও বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে জাকাত দেয় ও বিনত থাকে।’ (সুরা মায়িদা, আয়াত: ৫৫) রাসুল (সা.) বলেছেন, ‘যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ […]

বিস্তারিত

সালাম অন্যের জন্য দোয়া

সবাই যখন নামাজে এক কাতারে দাঁড়ান, তখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকে না। ছোট–বড়, ধনী-গরিব, সাদা-কালোর ব্যবধান ঘুচে যায়। ইসলাম এই সমতারই শিক্ষা দেয় সব সময়। সালাম ভ্রাতৃত্ব সুদৃঢ় করে; দূর করে হিংসা আর বিদ্বেষ। সালামে আল্লাহর জিকির পাওয়া যায়। সালাম অন্যের জন্য সর্বোত্তম দোয়া। ইসলাম অভিবাদনের শিক্ষা দিয়েছে সালাম বিনিময়ের মাধ্যমে। সালামে রয়েছে অন্যের জন্য আল্লাহর প্রশান্তি ও […]

বিস্তারিত

সুরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত

পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা। এ সুরার শেষ দুটি আয়াতের রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসুলুল্লাহ (সা.)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল, কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সুরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর লোকটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি […]

বিস্তারিত

আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট

হজরত আবু হুরাইরাহ (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন।বনি ইসরাইলের এক লোক অন্য এক লোকের কাছে এক হাজার দিনার ঋণ চাইল। তখন সে (ঋণদাতা) বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব।সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।তখন (ঋণদাতা) বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো।সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই […]

বিস্তারিত

অনুতপ্ত হৃদয়ের তওবা কবুল হয়

একটি হাদিসে রাসুল (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘যে লোক দিনে পাঁচবার গোসল করে তার সম্পর্কে তোমাদের ধারণা কী?’ তাঁরা বুঝতে পারেননি উনি আসলে কী ইঙ্গিত করছেন। তাঁরা জবাব দিলেন, ওই লোক তো সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। তিনি বললেন, এটা হলো নামাজের উদাহরণ। অর্থাৎ পুণ্যের কাজ পাপ কাজকে দূর করে দেয়। ইবনে মাসউদ (রা.)-এর কাছ থেকে একটি […]

বিস্তারিত

কোরআন ও হাদীসের আলোকে ইস্তেগফার

ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর একটি নাম গফুর, মানে ক্ষমাশীল। গফফার মানে সর্বাধিক ক্ষমাকারী। ইস্তিগফার একটি স্বতন্ত্র ইবাদত। কোনো পাপ মাফ করার জন্য এ ইবাদত করা হয় না যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি ইবাদত আছে, যাতে গুনাহ মাফ হয়। তওবা ও ইস্তিগফার আল্লাহর পছন্দের একটি ইবাদত।ইস্তিগফার পড়ার সময় মুমিনের মনে হবে, আল্লাহ, আপনার ইবাদতের […]

বিস্তারিত

নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতায় ইসলামের নির্দেশনা

ইসলাম মানে আল্লাহর ইবাদতে আনুগত্যে আত্মসমর্পণ করা। সালাম মানে শান্তি। ইসলামের উদ্দেশ্য দুনিয়ায় শান্তির সমাজ স্থাপন করা। শান্তির জন্য চাই সম্মানজনক সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অপরিহার্য পূর্বশর্ত হলো ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা। ন্যায়বিচার ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই হলো ইনসাফ। যিনি ইনসাফ করেন, তিনি মুনসেফ বা হাকিম তথা বিচারক। ‘আল্লাহ তাআলা হলেন সব বিচারকের শ্রেষ্ঠ […]

বিস্তারিত

প্যারেন্টিং অভিভাবকের দায়িত্ব

আবহমানকালের চিরাচরিত প্রথা হলো—সন্তান লালনপালনে মায়ের ভূমিকাই মুখ্য। সময়ের ব্যবধানে নারী ও পুরুষ উভয়ে এখন কর্মমুখী ও অফিস-আদালত নিয়ে ব্যস্ত। এক্ষেত্রে সন্তান লালনপালনের গুরুদায়িত্বটি হয়তো পালন করছেন তাদের নানা-নানি, দাদা-দাদি অথবা অন্য যে কেউ। আজ অনেকের পক্ষে সন্তানের দেখভাল করার সময়-সুযোগ হয়ে উঠছে না। ফলে আমাদের অবহেলা-অনাদরে অকাতরে বখে যাচ্ছে আমাদের আদরের ছেলেমেয়ে। তাদের মানসিক […]

বিস্তারিত

ধ্যান ও আধ্যাত্মিকতার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি অন্বেষণ

স্রষ্টার সৃষ্টিকে নিয়ে গভীর ধ্যান করা ইসলামে বড় ইবাদাত হিসেবে গণ্য। যেখানে কুরআন এই রকম গভীর চিন্তা করার কাজকে সব সময় উত্সাহ দিয়েছেন এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন, যাতে প্রত্যেকে এই চিন্তাকে তার মেজাজ ও আধ্যাত্মিক অবস্থায় প্রয়োগ করতে পারেন। এর উদ্দেশ্য হলো মানুষের বিরক্তিকর অনুভূতি, খারাপ অভ্যাস, একগুঁয়ে পরিবেশ থেকে বের হয়ে এই মহাবিশ্বের […]

বিস্তারিত

ইসলামে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা

ধর্মীয় স্বাধীনতা বলতে আমরা বুঝি, মানুষ স্বীয় ইচ্ছানুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে অথবা যে কোনো আকিদাভুক্ত হতে পারবে। অনুরূপভাবে সে কোনো ধর্ম বা আকিদা গ্রহণ না করেও থাকতে পারবে। অর্থাৎ যে কোনো ধর্ম বা আকিদা অবলম্বন করার বা না করার তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এতে তাকে কেউ জোর-জবরদস্তি করতে পারবে না। তবে তাকে […]

বিস্তারিত

আলেম সমাজের ঐতিহ্যিক রাজনীতি

বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। যদিও দীনি শিক্ষার অভাবে এ দেশের নেতৃত্ব ইসলামী ব্যবস্থার সাথে পরিচিত নয়। ইসলামপন্থীরাও সুন্নাহর আসল স্বরূপ নিয়ে অগ্রসর নয়। উলামায়ে কেরাম অনেকেই ইলম থাকা সত্তে¡ও রাষ্ট্র ও সমাজের ব্যাপারে সচেতন নন। যারা সচেতন আছেন, পরিবেশগত কারণে তাদের অনেকেই রাজনীতিতে আসতে চান না। তা ছাড়া রাজনীতির ধারণাও এ দেশে ভ্রান্তিতে […]

বিস্তারিত

সদকার গুরুত্ব ও ফজিলত

দান-সদকা করলে মনে শান্তি আসে । দানের কারণে নানান বাল- মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায় কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশি গরীব-দুঃখীসহ অনেকের উপকার হয়। মহান রব বলেন। ‘যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা কর, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে […]

বিস্তারিত

শয়তানের মন্দ প্ররোচনা থেকে বাঁচার দোয়া

শয়তানের যেকোনো মন্দ প্ররোচনা নিজেকে রক্ষা করতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। তিনিই আমাদের পরম রক্ষাকর্তা। এ কারণে পড়তে হবে, ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতুয়ানির রাজিম; মিনহামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফছিহি।’ অর্থাৎ, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের প্ররোচনা ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি। বাড়িতে নফল নামাজ পড়া মোস্তাহাব। তবে মসজিদেও পড়া জায়েজ। বাড়িতে প্রবেশ করার […]

বিস্তারিত

রাষ্ট্রীয় সংকটকালে প্রতিবেশির পাশে থাকা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা

সমাজবদ্ধ পৃথিবীতে মানুষের জীবনযাত্রায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। দুঃখ কষ্ট আনন্দ বেদনায় এ প্রতিবেশীই মানুষের নিত্যসঙ্গী। গ্রামীণ জীবনে প্রতিবেশীর প্রতি আমাদের ভালোবাসা সহমর্মিতা তুলনামূলক বজায় থাকলেও ইট-পাথরের শহরে তা অনেকটাই হতাশাজনক। পিতামাতা ও আত্মীয়ের অধিকারের পাশেই প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর হক ও অধিকারকে পিতামাতা ও আত্মীয়-স্বজনের অধিকারের পাশেই স্থান দিয়েছে। নির্দেশ দিয়েছে তাদের সঙ্গে সদ্ব্যবহারের। পবিত্র কোরআনে […]

বিস্তারিত

অন্যের সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণাম

অন্যের জিনিস আত্মসাৎ করা গর্হিত অপরাধ। কোনো প্রকৃত ধার্মিক ও রুচিশীল ভদ্র মানুষ এমন করতে পারে না। তাই যে যা আত্মসাৎ করবে, তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবেন। আর যে ব্যক্তি খিয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খিয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত […]

বিস্তারিত

ইসলাম কি আমাদের ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে?

লক্ষ্য করুন, পবিত্র কুরআনের  পরতে পরতে ছড়িয়ে আছে মিসকিনদের খাওয়ানোর কথা। এমনকি কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তার প্রায়শ্চিত্ত হচ্ছে ৬০ জন মিসকিনকে পেট ভরে এক বেলা খাওয়ানো। আবার কেউ যদি কসম ভঙ্গ করে তার শাস্তি হচ্ছে,  ১০ জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ বলেন নাই যে রোজা বা  কসম […]

বিস্তারিত

পবিত্র কুরআনের বর্ণনায় আলোকিত পরিবার

পবিত্র কুরআনের সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদের কিছু পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেখানে বর্ণিত তাদের অন্যতম পরিচয়, তারা মহান প্রতিপালকের কাছে এ বলে দুআ করে : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন জীবনসঙ্গী ও সন্তান-সন্ততি দান করুন, যাদের দেখে আমাদের চোখ জুড়াবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের জন্যে ‘ইমাম’ বানিয়ে দিন। (সূরা ফুরকান […]

বিস্তারিত

ইলমী মজলিসের ফজিলত

দুনিয়ায় আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের আসর বসাই বা মজলিসে বসি। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, দামি, মূল্যবান এবং মহান আল্লাহর কাছে প্রিয়, পছন্দের মজলিস হলো দ্বীনের মজলিস। মজলিশ অর্থ আসর, বৈঠক, সভা, সমিতি, আলোচনার স্থান ইত্যাদি। জ্ঞান অর্থ আলো। যার জ্ঞান নেই তার আলোও নেই। আর যার আলো নেই , সে অন্ধকারে নিমজ্জিত-পথভ্রষ্ট। এ জ্ঞান […]

বিস্তারিত

পরীক্ষার আগে মানসিক প্রস্তুতি

৩০ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এইচএসসি পরীক্ষা ছাত্রজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক প্রস্তুতি ও মানসিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের ভালো ফলাফলের সম্ভাবনা বাড়ায়। নিচে কিছু কার্যকর টিপস ও পরীক্ষার আগে মানসিক প্রস্তুতির প্রস্তাবনা দেয়া হলো যা পরীক্ষার্থীদের সহায়ক হতে পারে। এই আর্টিকেলে , আমরা এইচএসসি পরীক্ষার জন্য কার্যকর […]

বিস্তারিত

ওয়াদা রক্ষা করা ও অঙ্গীকার পূরণ করা

মুসলিম সমাজে বর্তমান অনেক বড় ইস্যুগুলোর মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। এটা আমাদের অধপতনের অন্যতম কারণ। অনেককে বলতে শুনা যায়, আমি মুসলিমদের বিশ্বাস করার চেয়ে বিধর্মীদের বিশ্বাস করবো। কারণ তারা কমিটমেন্ট রক্ষা করে। সমাজের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সবর্ত্রই আমানতের খেয়ানতের বীজ ঢুকে গিয়েছে। মুসলমানদের অন্যতম বৈশিষ্ট হলো, জবান রক্ষা করা। ওয়াদা রক্ষা করা।  […]

বিস্তারিত

পরিবারকে দ্বীনের পথে চলার আদেশ করা

এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا.‘আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন।’ [সুরা ত্বহা ২০: ১৩২]يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا.‘মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো।’ [সুরা তাহরিম ৬৬: ৬] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলি […]

বিস্তারিত

পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু আজ

সউদী আরবের মিনায় হজযাত্রীদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি সময়ানুযায়ী আজ ১৪ জুন ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল বৃহস্পতিবার রাত থেকেই হাজীরা মিনার উদ্দেশে রওনা দেন। বাইতুল্লাহ থেকে মিনার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এ জন্য হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের […]

বিস্তারিত

হজ্বের মাধ্যমে বান্দা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়

ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে চতুর্থ ও অন্যতম হচ্ছে হজ্জ। মহান রাব্বুল আলামিন সামর্থ্যবান প্রতিটি মুসলিমের উপর দ্রুত হজ্জ সম্পাদন করা ফরয করেছেন। হজরত আবু হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ্জ করল এবং এ হজ্জের মধ্যে কোনো অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হলো না সে ওই দিনের মতো […]

বিস্তারিত

হজ্ব ও উমরার গুরুত্ব ও ফযীলত

ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে পঞ্চমটি হজ্বইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে পঞ্চমটি হলো হজ্ব, যা ঈমান, নামাজ, যাকাত, এবং রোজার পরে আসে। হজ্ব হলো একটি কায়িক এবং আর্থিক ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানের জন্য ফরয। শরীরিকভাবে সুস্থ এবং নিত্যপ্রয়োজনীয় খরচাপাতির অতিরিক্ত হজ্বের ব্যয় বহন করার সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্ব পালন করা বাধ্যতামূলক। হজ্ব ফরয হওয়ার শর্তাবলীহজ্ব প্রত্যেক মুসলমানের […]

বিস্তারিত

শয়তানের মন্ত্রণা থেকে সুরক্ষা দেয় যে ১০ আয়াত

মানুষের চিরন্তন ও প্রকাশ্য শত্রু হলো শয়তান। সে অত্যন্ত সুনিপুণভাবে মানুষের অন্তরে সংশয়, মন্দ চিন্তা আর অন্যায়ের প্ররোচনা তৈরি করে। এই অদৃশ্য শত্রুর ফাঁদ থেকে বেঁচে থাকা এবং আত্মিক পবিত্রতা বজায় রাখা মুমিনের অন্যতম বড় সংগ্রাম। শয়তানের কুমন্ত্রণা (ওয়াসওয়াসা) থেকে আত্মরক্ষার জন্য পবিত্র কোরআনে যে ১০টি শক্তিশালী দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা তুলে ধরা হলো:১. আল্লাহর […]

বিস্তারিত