মানবদেহ মহান সৃষ্টিকর্তার এক অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক নিআমত। অসাধারণ ও অনিন্দ্যসুন্দর আকৃতিতে মানুষের সৃজন। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দেখার জন্য চোখ, বলার জন্য মুখ, ধরার জন্য হাত, স্বাদ গ্রহণের জন্য জিহ্বা , শোনার জন্য কান, অনুভূতির জন্য ত্বক, ঘ্রাণের জন্য নাক, চলার জন্য পা এবং আরও কত কী! এসব অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যেকটি এক একটি অমূল্য […]
একবার নবীজী মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজী মসজিদে প্রবেশের পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। সে খুব তাড়াহুড়া করে নামায পড়ল। নবীজী তার নামায পড়া দেখলেন। নামায শেষে সে নবীজীর কাছে এল এবং সালাম দিল। নবীজী তার সালামের উত্তর দিলেন এবং বললেন, যাও, আবার নামায পড়, তুমি নামায পড়নি! সে আবার নামায পড়ল এবং নবীজীর […]
المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমেরা নিরাপদ থাকে। এই হাদীসের শিক্ষা, কামিল মুসলিম হতে হলে কথা ও কাজ নিয়ন্ত্রণ করতে হবে। এমন কোনো অন্যায় কথা বলা যাবে না, যার দ্বারা কেউ কষ্ট পায়, তেমনি এমন কোনো কাজ করা যাবে না, যা কারো কষ্টের কারণ হয়। এটি […]
যখন ইবরাহীম আলাইহিস সালাম হজ্বের আহ্বান করলেন। তখন সকল সৃষ্টি লাব্বাইক বলেছে। তো যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ্ব করবে, যে দুইবার বলেছে সে দুইবার… এভাবে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্ব করবে। বর্ণনাটি লোকমুখে প্রসিদ্ধ। কিন্তু কোনো নির্ভরযোগ্য সনদে এটি বর্ণিত হয়নি। ইবনে আররাক রাহ. জাল বর্ণনা বিষয়ক তাঁর কিতাব তানযীহুশ শরীয়াহ্য় […]
নি:সন্দেহে নামাজি-ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অত্যন্ত গুনাহের কাজ। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,لو يَعْلَمُ المَارُّ بيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عليه، لَكانَ أنْ يَقِفَ أرْبَعِينَ خَيْرًا له مِن أنْ يَمُرَّ بيْنَ يَدَيْهِ. قالَ أبو النَّضْرِ: لا أدْرِي أقالَ: أرْبَعِينَ يَوْمًا، أوْ شَهْرًا، أوْ سَنَةًনামাজি-ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কীরূপ শাস্তি-ভোগের আশংকা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত […]
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাঁর প্রিয় সাহাবীকে উপদেশ দিয়েছেন তেমনি আবদুল্লাহ ইবনে ওমর রা.-ও তাঁর সাথে সংশ্লিষ্টদের নসীহত করেছেন।“দ্বীনের ক্ষেত্রে পরস্পর নসীহত ও কল্যাণকামিতার ধারা অব্যাহত থাকা উচিত।” ইবনে ওমর রা.-এর উপদেশের মর্মবাণীও হচ্ছে, দুনিয়ার বিষয়ে নির্মোহ হওয়া এবং পার্থিব ক্ষেত্রে দীর্ঘ প্রত্যাশা ত্যাগ করা। إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ […]
