ভয় ও বিপদের মুহূর্তে মানুষের আসল চরিত্র ফুটে ওঠে। ইতিহাসের পাতায় দেখা যায়, চরম সংকটে অনেক শক্তিশালী ব্যক্তিও খেই হারিয়ে ফেলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জীবন পর্যালোচনা করলে দেখা যায়, চরম বিপদেও তাঁর সাহসিকতা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা ছিল অতুলনীয়। তাঁর এই বীরত্ব কেবল বাহুবল ছিল না; বরং তা ছিল মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস এবং […]
পবিত্র কোরআনের সর্বাধিক পঠিত সুরা হলো সুরা ফাতিহা। এর আয়াতগুলো আমাদের ঠোঁটের আগায় মুখস্থ থাকে, কিন্তু আমরা কি সত্যিই এই শব্দগুলোর গভীরতা অনুভব করি? বিশেষ করে পঞ্চম আয়াতের সেই অংশটি, “আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। (সুরা ফাতিহা, আয়াত: ৫) সুরা ফাতিহার এই আয়াত ইবাদতের এক অনন্য দর্শন ব্যাখ্যা করে। ইবাদত […]
দৈনন্দিন নানা কাজে আমরা এই প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু প্রশ্ন জাগে, ইসলামের সবচেয়ে সংবেদনশীল জায়গা—পবিত্র কোরআনের ব্যাখ্যা বা তাফসিরের ক্ষেত্রে কি আমরা এই প্রযুক্তির ওপর নির্ভর করতে পারি? বিশেষজ্ঞ আলেমরা মনে করেন, পবিত্র কোরআনের আয়াত থেকে অর্থ বা বিধান আহরণের ক্ষেত্রে স্বাধীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা ইসলামি শরিয়ত অনুযায়ী অনুমোদিত নয়। এটি […]
অনেক সময় দেখা যায়, সুস্থ-সবল শিশু হঠাৎ করে রাতে অস্থির হয়ে উঠছে, ঘুমের মধ্যে চমকে উঠছে কিংবা দীর্ঘক্ষণ ধরে অহেতুক কাঁদছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে, তবে ইসলামের আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দর্শনে এর নেপথ্যে কিছু সূক্ষ্ম কারণ এবং তার কার্যকর প্রতিকার বর্ণিত হয়েছে। শিশুদের অস্থিরতার আধ্যাত্মিক কারণসমূহযখন কোনো ঘরে নিয়মিত পবিত্র কোরআন […]
আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে বিশ্বের মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন। ফারসি ‘শবে বরাত’ শব্দের অর্থ ভাগ্য রজনী। তবে হাদিসের পরিভাষায় এই রাত ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য-শাবানের রজনী হিসেবে পরিচিত।হাদিসে শবে বরাতএই রাতের ফজিলত সম্পর্কে […]
অনেকেই ইসলাম পালনের শুরুতে প্রবল উদ্যম নিয়ে প্রায় সব ধরনের ইবাদত শুরু করেন। কিন্তু একপর্যায়ে অতিরিক্ত বোঝার চাপে ক্লান্ত-শ্রান্ত হয়ে ইবাদত ছেড়ে দেন এবং পূর্বাবস্থায় ফিরে যান। কখনও কখনও তাদের ইমানের অবস্থা আগের চেয়েও শোচনীয় হয়ে যায়। আবার অনেকে ইবাদতে মনোযোগ দিতে পারেন না বলে এর প্রকৃত স্বাদও পান না। ইসলামের পথে নতুন পথচলায় অনেকেই […]
