কিয়ামতের দিন সূর্য মাথার ওপর এসে ঝুলবে, এক মাইল দূরে। ঘামে ডুবে যাবে মানুষ। কারো ঘাম কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মুখ চেপে ধরবে ঘামের লাগাম। সেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া। আর সেই ছায়ায় স্থান পাবে সাত শ্রেণির মানুষ। তাদের মধ্যে একজন হলো সেই যুবক, যে বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতে। […]
এর শেখানো বিশেষ আমল জ্ঞান ইসলামে শুধু একটি বৌদ্ধিক সম্পদ নয়; জ্ঞান এটি নুর, হেদায়েত, মানবিক উন্নতি এবং আল্লাহর দিকে উত্তরণের পথ। কোরআন বহু স্থানে জ্ঞানকে মর্যাদা দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, জ্ঞানের অধিকারী ও অজ্ঞ ব্যক্তি কখনো সমান হতে পারে না। (সুরা যুমার, আয়াত: ৯) জ্ঞানের প্রার্থনা শুধু দুনিয়ার কল্যাণই দেয় না, বরং বান্দার আখেরাতকেও […]
জীবনের পথে আমরা সবাই খুঁজি সুখের ঠিকানা, মুক্তির দিশা। কিন্তু সেই পথ কোথায়? নবীজির জুমার খুতবায় একটি কথা বারবার আসত, ‘সর্বোত্তম কথা আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ মুহাম্মদের পথ, আর সবচেয়ে খারাপ কাজ নতুন উদ্ভাবিত বিষয়, প্রতিটি নতুন উদ্ভাবন বিদআত, প্রতিটি বিদআত পথভ্রষ্টতা।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৬৭) এখানে ‘পথ’ বলা হয়েছে রূপকার্থে। মূল অর্থ হবে হেদায়াত […]
দুর্নীতি মানবসমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের প্রধান অন্তরায়। রাসুল (সা.)-এর জীবনবিধান, শিক্ষা ও নৈতিক আদর্শ মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। এ জীবনবিধান দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সক্ষম। রাসুল (সা.) ‘মদিনা সনদ’ নামে একটি আদর্শ সনদ প্রণয়ন করেন। ইসলামি রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার্থে এবং দুর্নীতি দমনে তাঁর নীতি ও আদর্শের যে পরিচয় দিয়েছেন, তার বিবরণ নিচে দেওয়া হলো।দুর্নীতিদুর্নীতি […]
মানুষ স্বপ্ন দেখে—স্বাস্থ্য, শক্তি, সম্মান, সম্পদের স্বপ্ন। কেউ শুধু স্বপ্ন দেখে বসে থাকে, কেউ রাত-দিন চেষ্টা করে লক্ষ্যের দিকে ছুটে যায়। আর কেউ-বা আল্লাহর প্রতি সুন্দর ধারণা নিয়ে পথ চলে—তাদের পা আরও মজবুত হয়, হৃদয় ভরে উঠে আশায়। আল্লাহ তো ধনী, দয়ালু, আসমান-জমিনের মালিক। তিনি যা চান, তা-ই করেন। কোরআনে বলা হয়েছে, ‘তার আদেশ কেবল এই যে যখন কোনো কিছু করতে চান, তখন বলেন […]
জীবনে হঠাৎ করেই এমন কিছু ঘটে যায়, যা আমাদের পুরো পরিকল্পনাকে ওলট–পালট করে দেয়। একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন, আপনি প্রতি মাসে গ্রামের বাড়িতে দশ হাজার টাকা পাঠান। বাজেট মিলিয়ে সংসার চলছে কোনো রকমে। হঠাৎ একদিন এমন একটা পরিস্থিতি এল, যেখানে আরও দশ হাজার টাকা বাড়তি খরচ করতে হবে। মাথায় হাত! এত টাকা আসবে […]
