অনেক সময় না বুঝে ভুল জায়গায় থামলে আয়াতের অর্থ বিকৃত হয়ে যেতে পারে। তাই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারীকে অবশ্যই এই চিহ্নগুলোর গুরুত্ব বুঝতে হবে। কোরআন তেলাওয়াতের প্রধান ৭টি বিরতি চিহ্ন ও সেগুলোর নিয়ম আলোচনা করা হলো:১. আবশ্যিক বিরতিআয়াতের মধ্যে যখন ছোট ‘মিম’ (مـ) চিহ্নটি দেখা যায়, তখন সেখানে থামা বাধ্যতামূলক। একে বলা হয় ‘ওয়াকফে লাজিম’। এখানে […]
ঈদের আনন্দ শেষ হতে না হতেই অনেক ক্ষেত্রে ইবাদতের আগ্রহে ভাটা পড়ে। অনেকেরই ফজরের জামাত মিস হতে শুরু করে, কোরআন শরিফ রাখা হয় উপরের তাকে, আর নফল অভ্যাসগুলোও যেন কর্পূরের মতো উড়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, রমজানের সেই আমেজ কি সারা বছর ধরে রাখা সম্ভব নয়? উত্তর হলো—অবশ্যই সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা […]
রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, পাপ মোচনেরও মাস। এ মাসেই আল্লাহ–তাআলা তাঁর বান্দাদের জন্য ক্ষমার দুয়ার এমনভাবে উন্মোচিত করে দেন, যেন আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষিত হচ্ছে। প্রতিটি রোজা, তারাবিহ, সাহরি ও ইফতারের বিনিময়ে সওয়াবের পাশাপাশি অতীত জীবনের গুনাহও মাফ করে দেওয়া হয়। তবে এই বরকতময় মাসের বিশেষ একটি অংশ রয়েছে—শেষ দশক। মহানবী (সা.) […]
নবীজি (সা.)–এর অতি প্রিয় আমল দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়—যে সময় মুসলিম সমাজ অস্তিত্ব রক্ষার কঠিন সংগ্রামে লিপ্ত ছিল। তখন দরিদ্রদের সাহায্য, আত্মরক্ষা এবং ইসলামের ভিত্তি সুদৃঢ় করার জন্য জান-মাল ব্যয়ের প্রয়োজন ছিল অপরিসীম। এমন প্রেক্ষাপটে রোজা ফরজ হওয়ার অর্থ হলো—মুমিনদের আত্মিকভাবে শক্তিশালী ও সংযমী করে তোলা, যাতে তারা বৃহত্তর দায়িত্ব পালনে প্রস্তুত হয়। রোজা […]
রমজান মাস ত্রিশ দিনে সংক্ষিপ্ত, কিন্তু আত্মশুদ্ধি, ক্ষমা ও জান্নাতের পথে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ সময়। রমজানের দিনগুলো অতি দ্রুত ফুরিয়ে যায়। তাই এ মাসে জিহ্বাকে জিকিরে, অন্তরকে তওবায় এবং দোয়াগুলোকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের প্রত্যাশায় ব্যস্ত রাখা প্রয়োজন। তাই কালিমা, ইস্তিগফার, জান্নাতের দোয়া ও জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা—এই চারটি আমল রমজানে বান্দার […]
‘ইস্তিগফার’ মানে ক্ষমাপ্রার্থনা করা আর ‘তওবা’ অর্থ ফিরে আসা। ‘নাস’ মানে মানব। মানবমাত্রেই ভুল। ‘ইনসান’ মানেও মানব তথা মানুষ, যে কিনা ভুলে যায়। প্রথম মানুষ আদম (আ.) প্রথম ভুল করেছিলেন। পরে তওবা করায় পরম ক্ষমাশীল ও অতীব করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করেছিলেন। আল্লাহ বান্দার ভুলত্রুটি, পাপ–তাপ ও যাবতীয় অপরাধ ক্ষমা করেন। তিনি […]
