আল্লাহ তা’আলা তাওবা এবং তাওবাকারীদেরকে ভালবাসেন।

আল্লাহ তা'আলা তাওবা এবং তাওবাকারীদেরকে ভালবাসেন

তাওবা ও তাওবাকারী আল্লাহর নিকট পছন্দের। কেননা বান্দার তাওবা আল্লাহ তা’আলার নিকট ইবাদতসমূহের মাঝে সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় আমল। এভাবে আল্লাহ তা’আলা তাওবাকারীদের সাথে বিশেষ মহব্বত রাখেন। তিনি ইরশাদ করেন—
إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ)
“নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালবাসেন। যারা (খারাপ কাজ ও নাপাকি থেকে) বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।”

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَ يُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَ بَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّتٍ وَيَجْعَلْ لَكُمْ أَهْرًا
“অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।

বই :তওবা
লেখক: ড. মুহাম্মদ বিন ইবরাহীম আল হামাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *